হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে আটজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা হলে—জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)। আহত বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। 

আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেলের চাচার একটি জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা জহিরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরেই সকালে রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে কয়েকজন আহত হয়েছেন। 

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১