হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

নিহত সায়ান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়ান ওই এলাকার রনি মিয়ার ছেলে। তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা মিয়া জানান, সকালে সায়ানের পরিবারের সদস্যরা বাড়ির উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সায়ান উঠানে ফুটবল নিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। সায়ান পুকুর থেকে বলটি আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরাফাত আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে

অবৈধভাবে আনা প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

৩০ ঘণ্টা বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিপর্যয়ে স্থবির আখাউড়া, চরম ভোগান্তি

আখাউড়ায় কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা