হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু  

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

হাতের মেহেদির রং মুছতে না মুছতেই বজ্রপাতে সোহাগ (২৮) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। তিন মাস আগে বিয়ে করার জন্য তিনি ছুটিতে দেশে আসেন। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাইশ মৌজা বাজারের পাশে আবদুল্লাহ চরে এ ঘটনা ঘটে।

সোহাগ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের লোকজন জানান, সোমবার সকালে সোহাগ বাইশ মৌজা বাজারের পাশে আবদুল্লাহ চরে ১০ / ১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী