হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ১৫ 

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে সাদেকপুর ইউনিয়নের সদস্য জয়নালের ছোট ভাই মোসলেম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টটি সাবেক ইউপি সদস্য আব্দুল আলীর নজরে এলে তিনি গত ১ সেপ্টেম্বর মোসলেম উদ্দিনকে মারধর করেন। এর জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০