হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুশান্ত সরকার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার নাছিরাবাদ গ্রামে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক নাছিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সলিমগঞ্জ নৌ পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।’ 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার রাতে সুশান্ত মোটরসাইকেল বিক্রির পাওনা ৩০ হাজার টাকা দেবে বলে বন্ধুরা এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সুশান্তের মা–বাবা মনে করেছেন টাকা নিয়ে ঘরে এসে হয়তো তিনি ঘুমিয়ে যাবেন। 

কিন্তু সকালে লোকজন সুশান্তের লাশ মেঘনার পারে দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। পরে পরিবারের লোকজন লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপজেলার সলিমগঞ্জ ফাঁড়ির নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহতের বাবা নিতাই সরকার বলেন, ‘আমার ছেলেকে রাত ১০টার দিকে আশিক নামে একটি ছেলে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা চাওয়ায় বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। আমার ছেলের খুনের সঙ্গে জড়িতের ফাঁসি চাই।’

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী