হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

থানায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। জিডির ঘটনায় আজ শনিবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেছেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন প্রধান আসামি করা হয়।’ আজ শনিবার দুপুরে রুমিন ফারহানার এ-সংক্রান্ত লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।

রুমিন ফারহানা জানান, সরাইল থানার ওসির বিরুদ্ধে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে অপেক্ষা করছি। যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এর আগে ওসি মনজুর ও রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডার ঘটনায় গতকাল শুক্রবার রাতে জিডি করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দিনের ঘটনা উল্লেখ করে জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না পাওয়ার বিষয়ে জানতে তিনি থানায় যান।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত