হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

৩ বছর সাত মাস পর শপথ নিলেন ইউপি সদস্য

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাচ্চু মিয়া ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনের তিন বছর সাত মাস পর মোহাম্মদ বাচ্চু মিয়া নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শপথ নেন। আজ সোমবার (৭ জুলাই) সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনা নাসরিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন।

শপথ নেওয়া মোহাম্মদ বাচ্চু মিয়া উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২০২১ সালের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনে ভলাকুট ইউনিয়ন পরিষদের সদস্য পদে মোহাম্মদ বাচ্চু মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈয়ব হোসেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো ফেরারি আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। ওই সময় তৈয়ব হোসেন একজন ফেরারি আসামি ছিলেন। বিষয়টি মোহাম্মদ বাচ্চু মিয়া নির্বাচন কমিশনকে জানালেও অদৃশ্য কারণে তৈয়ব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে স্থানীয় নির্বাচনে তৈয়ব হোসেন বিজয়ী হন। এ নিয়ে নির্বাচনের এক মাস পর আদালতে মামলা দায়ের হয়। মামলার তিন বছর সাত মাস পর আদালতের রায়ে জিতে আজ সোমবার সকালে ইউএনওর কাছে মোহাম্মদ বাচ্চু মিয়া শপথ গ্রহণ করেন।

বালিখোলা গ্রামের বাসিন্দা জয়নাল বলেন, ‘বাচ্চু মিয়া এর আগেও দুবার মেম্বার ছিলেন। এবার নিয়ে তিনি তিনবার মেম্বার হলেন। এতে আমরা গ্রামবাসী খুশি।’

এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দীর্ঘ সময় পর হলেও আমি মেম্বার হিসেবে শপথ নিয়ে খুশি।’

নাসিরনগর উপজেলার ইউএনও শাহিনা নাসরিন বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাচ্চু মিয়াকে আজ সকালে শপথ পাঠ করানো হয়েছে।

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা