হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে নবীনগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, ২০১৮ সালে ওই ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের একটি হত্যা মামলায় চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। 

উল্লেখ্য, গোষ্ঠীগত বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তাঁর চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। ওই ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত। 

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী