হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বিল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিল থেকে সজল পাল (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়িখলা গ্রামের একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি পাশের বাঙ্গরা থানার আকবপুর গ্রামের মৃত সুকুমার চন্দ্র পালের ছেলে।

সজলের পরিবার সূত্রে জানা গেছে, সজল মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের তারা মামার দোকানে চাকরি করতেন। গতকাল বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উপজেলার লাউরফতহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের একটি বিল থেকে নিখোঁজ সজলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী