হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ঘুড়ি ওড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালিদ (২০) নামের এক যুবককে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় পাঠায়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় সর্বোচ্চ বিচার দাবি জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে শিশুটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে খালিদ। মেয়েটির বাবা আমাকে পরদিন বুধবার জানান। ঘটনাটি অভিযুক্ত যুবকের বাবাকে জানাই। সন্ধ্যার দিকে ওই যুবক ইউনিয়ন পরিষদের সামনে এলে সাধারণ জনগণ পিটুনি দেয়। তাঁর অবস্থা গুরুতর। তাঁকে পুলিশ আটক করে নিয়ে গেছে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। আটক যুবককে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫