হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ট্রেনে ইয়াবা পাচারকালে আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ইয়াবাসহ আটক দুই নারী। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার আওতাধীন রেলওয়ে পুলিশ পৃথক অভিযানে ৭৫০টি ইয়াবা বড়িসহ দুই নারীকে আটক করেছে।

সোমবার (১৯ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে সার্কেলের তদারকি কর্মকর্তা মো. এরশাদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম-সংলগ্ন বউবাজার প্রবেশপথে অভিযান চালিয়ে ৬০০টি ইয়াবাসহ মোসাম্মৎ আকলিমা আক্তার সুখী (২৮) নামের এক নারীকে আটক করা হয়। তিনি কসবা উপজেলার হাকর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।

একই স্থানে পৃথক অভিযানে ১৫০টি ইয়াবাসহ পলি মোসাম্মৎ (৩০) নামের নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কসবা উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর (টিএনটি পাড়া) এলাকায় বসবাস করছেন।

রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’