হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পাওনা টাকা আদায়ের জেরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতের অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা ২ হাজার টাকা আদায় করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সানু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগে এ ঘটনা ঘটে। 

সানু মিয়া নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা। তিনি বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’ 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই প্রতিবেশী আক্তার মিয়া ও হাবিব মিয়া প্রায় এক যুগ ধরে সিলেটে ভাঙারির ব্যবসা করতেন। কয়েক মাস আগে হাবিব মিয়ার কাছ থেকে আক্তার মিয়া দুই হাজার টাকা ধার নেন। পরে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় আক্তারের মোবাইল ফোন কেড়ে নেন হাবিব। এর কিছুদিন পর ঈদুল আজহায় বাড়িতে আসেন তাঁরা। দুজনের বাড়ি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে। 

বাড়িতে এসে মোবাইল ফোন ফেরত চান আক্তার। মোবাইল ফোন ফেরত চাওয়ায় হাবিব ক্ষিপ্ত হন আক্তারের ওপর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানা জানি হলে গতকাল বিকেল ৫টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আপস হয়। এর কিছুক্ষণ পর আবারও হাবিবের লোকজন হামলা করে আক্তারের লোকজনদের ওপর। এ সময় আক্তারের পক্ষের সানু মিয়া নামের এক বৃদ্ধ আহত হন। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি সোহাগ রানা বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। তবে সানু মিয়া কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী