হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মাছ ধরার ‘বাইচ’ উৎসব

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

মাছ ধরার উৎসবে মেতেছে কয়েক শ মানুষ। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরের আটাউরি বিলে। ছবি: আজকের পত্রিকা

অনেকে এসেছে ডিঙি নৌকা নিয়ে। বিভিন্নজনের হাতে বিভিন্ন জাল। কেউ পেয়েছে ছোট-বড় পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক শ মানুষের এমন মাছ ধরার উৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের আটাউরি বিলে। গতকাল বুধবার শুরু হওয়া এই উৎসবের নাম ‘বাইচ’। তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, কয়েক শ মানুষ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে আটাউরি বিলে জড়ো হয়েছে। যে যেভাবে পারছে মাছ ধরছে। কেউ কম পেয়েছে, কেউবা বেশি। তবে কারও মুখে দুঃখের ছাপ নেই, আছে উৎসবের আনন্দ।

জানা গেছে, বছরের পর বছর মাছ ধরার উৎসব চলছে বিলটিতে। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসবে মেতেছেন বিলের আশপাশের বাসিন্দারা। মাছ ধরতে ছুটে এসেছে উপজেলা প্রান্তের মানুষও। পাশের জেলা থেকেও কেউ কেউ এসেছে।

মাছ ধরতে আসা হরিপদ, নিপেন্দ্র, হারাধনসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছি। ছোট-বড় দেশীয় প্রজাতির পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাছ পাওয়া যায় এই বিলে। তবে এ বছর মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরও এটি আমাদের মাছ ধরার উৎসব। তাই বেশ আনন্দিত।’

নাসিরনগর ভিটাডুবি ধীবর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, ‘বছরের এ সময়ে মেদির হাওরের আটাউরি বিল সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিলটি খনন না করলে ভরাট হয়ে ভবিষ্যতে হয়তো মাছ ধরার এ উৎসব হারিয়ে যাবে। আমরা চাই, দ্রুত যেন বিলটি খনন করা হয়।’

হবিগঞ্জের বাঘাসুরা থেকে মাছ ধরতে আসা লোকমান মিয়া বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরতে আসি। অন্যান্য বছর অনেক মাছ পেলেও এবার তুলনামূলক মাছের সংখ্যা কম।’

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘মাছ ধরা কেন্দ্র করে জেলেপল্লিতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে জেলেরা আটাউরি বিলে মাছ ধরতে নামেন।’

উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেদির হাওরের দৈর্ঘ্য ৫০০ একরের বেশি। এ হাওরের আটাউরি বিল থেকে প্রতি মৌসুমে অন্তত ১০ কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এসব মাছ থেকে চ্যাপা শুঁটকি তৈরি করে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০