হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সম্পদ নিয়ে বিরোধ: ডিবি পরিচয়ে আইনজীবীকে অপহরণের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ায় লোকমান হোসেন (৪৪) নামে এক আইনজীবীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন যুবককে আটক করে থানা–পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটে গতকাল রোববার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে। 

আজ সোমবার সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

আসামিরা হলেন–মো. আশিক (২৫), মো. সফিক (২৬), নাজিবুর রহমান সানি (২৭), মো. খান জাহান আলী রমজান, প্রমোদ বর্মা (৪৫), দ্বীন ইসলাম (২৫), মো. শাওন (২৮)। এর মধ্যে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আইনজীবী মো. লোকমান হোসেনের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে সাতজন ব্যক্তি প্রবেশ করেন। তারা গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে লোকমান হোসেনকে নিতে এসেছেন বলে জানান। পরিচয় ও গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখাতে বললে একপর্যায়ে জোরপূর্বক ভুক্তভোগীকে তুলে নেওয়ার চেষ্টা করেন তারা। 

এ সময় চিৎকার ও চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে পালিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। কাকি চারজন ব্যক্তি পালিয়ে যায়। 

আটক ব্যক্তিরা জানায়, লোকমান হোসেনের আপন ছোট ভাই খান জাহান আলী রমজান তাদের টাকা দিয়ে ভাড়া করে অপহরণ করার জন্য পাঠিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ আটকদের থানায় নিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। এ ঘটনায় সোমবার লোকমান হোসেন বাদী হয়ে তার ভাই খান জাহান আলী রমজানসহ ৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। 

বাদী লোকমান হোসেন বলেন, ‘আমার ছোট ভাই খান জাহান আলী রমজানের সঙ্গে পারিবারিক জায়গা-সম্পদ নিয়ে ঝামেলা চলছে। তবে সেই ঝামেলায় টিকতে না পেরে রিহ্যাব সেন্টারের কিছু লোকজনকে ভাড়া করে ডিবি সাজিয়ে পাঠিয়েছে আমাকে অপহরণ করে নিয়ে হত্যা করতে। সে ক্ষেত্রে রোববার রাতে সাতজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে আমার বাড়িতে ঢুকে গ্রেপ্তারি পরোয়ানার আসামি বলে আমাকে জোর করে তুলে নিতে চাইছিল এবং মারধর করে। চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের আটক করে আমাকে উদ্ধার করে।’ 

এ বিষয়ে সদর মডেল থানা উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে আটক তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০