হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ও দুপুরে উপজেলার গোয়ালনগর এবং ভলাকুট ইউনিয়নের এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—মো. শাহীন মিয়া ও অষ্টলাল বিশ্বাস। শাহিন উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামের সাজু মিয়ার ছেলে ও অষ্টলাল ভলাকুট ইউনিয়নের কুটুই গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে। অন্যদিকে বজ্রপাতে লিটন মল্লিক (৪০) নামের একজন আহত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই শাহিন মিয়া গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামের পাশের নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

অন্যদিকে অষ্টলাল বিশ্বাস ও লিটন মল্লিক দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের কুটুই গ্রামের কাছে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই অষ্টলাল মারা যান আর লিটন গুরুতর আহত হন। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু ও একজনের আহত হওয়ার খবর জানতে পেরেছি।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী