হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে দিঘিতে ভাসছিল শরীর থেকে বিচ্ছিন্ন দুইটি পা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দিঘিতে দেহ থেকে বিচ্ছিন্ন দুইটি পা ভেসে ওঠে। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়ার বিটঘর দিঘি থেকে ভাসমান পা দুটিকে উদ্ধার করে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা দিঘিতে পা দুইটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুইটি উদ্ধার করে। উদ্ধার করা পা দুটি কিছুদিন আগে জেলা সদর থেকে উদ্ধার করা মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহের বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা–পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুরপাড়ে ফেলে রাখা একটি লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছিল পুলিশ। তবে লাগেজের ভেতরে মাথা ও পায়ের অংশ পাওয়া যায়নি। ওই মরদেহের পরিচয় শনাক্তে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী