হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই: গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘কোটা নিয়ে আমাদের (সরকারের) ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনটা কোটায় নেই। সেটা কোন দিকে গেছে সবাই দেখেছে।’

আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমি আছি। মানুষে মানুষে বৈষম্য আমি চাই না। ইংরেজিতে আন্দোলনের ভাষা কেন? টোটাল শাটডাউন, কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে, বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে।’ 

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মির্জা ফখরুল, রিজভীরা দিনে তিনবার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে। আমরা বেশ মজবুত ভাবেই আছি।’

ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায়ের পরে কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা ছিল না। সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিল। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে।’ এ সময় চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথাও জানান তিনি। 

গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েলবিরোধী আন্দোলনের সঙ্গে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি। কারণ, ইসরায়েলের হাত অনেক লম্বা।’

এ সময় পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০