হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শসা চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রীঘর গ্রামে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত শতাধিক গ্রামবাসীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীঘর গ্রামের সরকারবাড়ির জুয়েল মিয়া নিজের বাড়ির পাশে শসা চাষ করেছেন। গত কয়েক দিন ধরে সেই শসা রাতের বেলায় চুরি হচ্ছে। জুয়েল মিয়ার লোকজনের দাবি, একই গ্রামের বড় হাটির লোকজন এ কাজ করেছে। বিষয়টি নিয়ে গ্রামের মধ্যে বিচার-সালিশ চাওয়া হয়। কিন্তু শ্রীঘর গ্রামের বড় হাটির লোকজন বিচার-সালিশ করতে নারাজ। আজ সকালে গ্রামের বড় হাটির লোকজন হামলা চালায় সরকারবাড়ির গোষ্ঠীর লোকজনদের ওপর। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে মাসুক মিয়া, আমিন মিয়া, লদন মিয়া, সারোয়ার, জান আলম, রজব আলী, সাকিব, ফুল জাহান, কাদির, এমরান, ছাদেক, বিং রাজ বেগম, হাসান, ছালেক, হাফিজ, নজরুল, ইমন, আজাদ, আজিজসহ ৮১ জন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা অন্যান্য হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০