হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মধ্যরাতে নবীনগর পৌর আ.লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিমপাড়া আলমনগর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বাড়িটির মালিক নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির দ্বিতীয় তলায় আমি পরিবার নিয়ে থাকি। নিচতলা ও তৃতীয় তলায় ভাড়াটিয়া থাকে। রাত ঠিক ১টার দিকে আগুন আগুন চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দেখি গেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় সবার চিৎকারে আশপাশের মানুষজন এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে বাড়ির গেটসহ নিচতলায় থাকা ছয়টি বৈদ্যুতিক মিটারের পুড়ে যায়।’ 

আওয়ামী লীগের নেতা কাউছার আলম শিবু বলেন, ‘গত কয়েক মাস ধরে এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় প্রকাশ্যে প্রতিবাদ করেছি। এ জন্য সেই সন্ত্রাসীর নির্দেশেই আমাকে হত্যাসহ বাড়িটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কেউ যে ওই দুর্বৃত্তকে আগুন দিতে পাঠিয়েছে, সেটি আগুন দেওয়ার পর মোবাইলে ছবি তোলার দৃশ্য দেখেই পরিষ্কার বোঝা গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ 

তবে তিনি অভিযুক্তের নাম জানাননি। তিনি বলেন, ‘পুলিশের কাছেই অভিযুক্তের নাম বলব।’ 

স্থানীয়রা জানান, ‘সিসিটিভির ফুটেজে বোঝা গেছে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পরিকল্পিত। হয়তো কারও নির্দেশে ওই যুবক ভবনে আগুন দিয়েছে।’ 

এদিকে আজ বুধবার নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা গেছে, বাড়িটিতে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫