হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, সন্তানকে নিয়ে উধাও শ্বশুরবাড়ির সদস্যরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার শেরপুর উপজেলায় নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর সঙ্গে বসবাসকারী পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিলুফা আক্তারের স্বামী এখলাস আলী ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। অন্তত তিন দিন ধরে তিনি গাড়িতে আছেন বলে জানা গেছে। নিলুফা তাঁর দুই বছরের সন্তানকে নিয়ে শ্বশুর, শাশুড়ি ও দেবরের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার রাত সাড়ে ১০টার পর ওই বাড়ি থেকে কান্নার শব্দ শুনে তাঁরা সেখানে যান। গিয়ে দেখেন, ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় নিলুফার মরদেহ পড়ে আছে। মরদেহের মাথার পাশে একটি মোমবাতি জ্বলছিল। পরে স্থানীয় একজন থানায় খবর দিলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, পুলিশ উপস্থিত হওয়ার আগেই নিহতের শ্বশুর মো. মঞ্জু (৬৫), শাশুড়ি রত্না বেগম ও দেবর মো. মোস্তাকিন (১৬) বাড়ি থেকে পালিয়ে গেছেনি। তাঁরা নিলুফার দুই বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন বলে দাবি করেন স্থানীয় লোকজন। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তাঁদের সন্ধান পায়নি পুলিশ।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঘরের মেঝেতে পড়ে ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতির বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ায় তাঁতী দলের নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

মহাস্থানগড়ের ৪৭টি মূর্তি নিয়ে তদন্তে বাড়ল ১৫ দিন, আসছে বিশেষজ্ঞ দল

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

কোরবানির আনন্দ পৌঁছাল দরজায় দরজায়, বগুড়া-২ আসনে ৫ হাজার মানুষের মুখে হাসি

বগুড়ায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বগুড়ায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক