হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি

উদ্ধার করা বিষ্ণুমূর্তি । ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটমূল ইউনিয়নের দোপাড়া হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি (৩৫) বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি শিবগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর বাড়ির সামনের পাকা সড়ক থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া মূর্তিটি কালো কষ্টিপাথরের তৈরি। এর উচ্চতা প্রায় ২২ ইঞ্চি। তবে মূর্তিটির ওজন এখনো নির্ধারণ করা হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, স্থানীয় বাসিন্দা দলু চন্দ্র মালির দেওয়া খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে এটি থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেরপুরে ডাকাতি করা গরুবাহী ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়ায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি নদীবন্দর ঘোষণা, গেজেটে সীমানা নির্ধারণ

যমুনায় ভয়াবহ ভাঙন আতঙ্কে তীরের মানুষ

বগুড়া ডেইরি খামার: গোখাদ্যের সঙ্গে পোলট্রির উপাদানজুড়ে দরপত্র

বগুড়ায় রাইস মিলমালিককে হাত-পা বেঁধে হত্যা করে ট্রান্সফরমার লুট

বগুড়ায় জমিজমা নিয়ে সংঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার

খাল খনন প্রকল্প: শ্রমিকের তালিকায় চেয়ারম্যান, মেম্বার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২