হোম > সারা দেশ > বগুড়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান

বগুড়া প্রতিনিধি

আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ছবি: আজকের পত্রিকা

দেশে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে পরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তাদের তিন দফা দাবি হলো—দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে, বৈরী আবহাওয়ার কারণে সোমবারের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী বলে, তাদের প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছে। দাবি বাস্তবায়নের বিষয়ে আশ্বাস না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, সোমবার রাজধানীকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার মতো বগুড়াতেও শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে।

ধুনটে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাত-হামলা-ভাঙচুর

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে পুলিশ কর্মকর্তা

ধুনটে যমুনার স্পারের ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন

বগুড়ার সারিয়াকান্দি: যমুনায় বিলীন শতবর্ষী স্কুল, টিনের ছাউনিতে পাঠদান

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে ডাকাতি, শেরপুরে মিলল বিপুল পরিমাণ সয়াবিন তেল

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ায় রাইস মিলের মালিককে হত্যা করে ট্রান্সফরমার লুট, দুজন গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি করা গরুবাহী ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩