হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে বিএনপির কর্মসূচিতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিএনপির কর্মসূচিতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মোমিনুর রহমান (৫০) এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল হাকিম (৫০)। মোমিনুর রহমান ভবানীপুর গ্রামের মৃত অলিমুদ্দিন আকন্দের ছেলে এবং আব্দুল হাকিম টাকাধুকুরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির একটি কর্মসূচিতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। মামলায় ১৪১ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া দুই নেতা ওই মামলার আসামি।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘বিস্ফোরক ও সহিংসতার ঘটনায় হওয়া মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পুলিশ সদস্যের বাসায় চুরি

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

বগুড়ায় পুলিশ পরিচয়ে রিসোর্টে ডাকাতির অভিযোগ, কর্মচারীদের জিম্মি করে মালামাল লুট

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ছয়টি, গ্রেপ্তার ৭

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের, গুরুতর আহত ছোট ভাই

বগুড়ার ধুনট: আবারও যমুনার বাঁধে ১০০ মিটার ধস, আতঙ্ক

ধুনটে আবারও যমুনার স্পারে ১০০ মিটার ধস, আতঙ্ক