হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে মিমি বেগম (২৬) নামের এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হত্যাকারী সন্দেহে নিহত নারীর স্বামী রুবেল মন্ডলকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। আটক রুবেল মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তাঁর স্বামীকে আটক করা হয়েছে।

খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর

ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার অভিযোগ

রিয়াদে বিমানবন্দরে নিহত শাহেদ কফিনবন্দী হয়ে ফিরলেন বাড়ি

ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে ডুবে নিখোঁজ শিশু

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

শাজাহানপুরে নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আইসিইউতে যুবক