হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে জামালপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, সাধারণের ভোগান্তি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

বগুড়ার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রামবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির কারণে মহাসড়কে যানবাহন আটকে ভোগান্তি সৃষ্টি হয়।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানসহ অন্যান্য বক্তারা বলেন, ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।

বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণে প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে প্রস্তাবিত স্থান বাদ দিয়ে অন্যত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে আইন পাস করা হয়েছে।

বগুড়ার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা

বক্তাদের দাবি, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত ভূমি রয়েছে এবং ভূমি অধিগ্রহণে কোনো বাস্তব প্রতিবন্ধকতা নেই। ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া–সিরাজগঞ্জ রেলপথের সম্ভাবনা এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নিকটবর্তী অবস্থান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী।

বক্তারা আরও অভিযোগ করেন, ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রস্তুতি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করার পর সংশ্লিষ্ট ফাইল দীর্ঘ ছয় মাস ধরে সেখানে আটকে রয়েছে।

মানববন্ধন থেকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে শাজাহানপুরের জামালপুর এলাকাতেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ভগ্নিপতি ছুরিকাঘাতে নিহত

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ধুনটে ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

ধুনটে গৃহবধূর মরদেহের পাশে কাঁদছিল ৩ মাসের শিশু, স্বামী-স্বজন পলাতক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমি দখলচেষ্টার অভিযোগ

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার