হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় শামসুল ইসলাম (৩৫) নামের ভূমি অফিসের এক সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মনির হোসেন (৪০) নামের একজন আহত হন।

নিহত শামসুলের বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ি ইউনিয়নে। তিনি উপজেলার বাগবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী ছিলেন। অন্য দিকে আহত মনির হোসেন একই অফিসের ভূমি কর্মকর্তা। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা–বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে থাকা একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শামসুল ও মনির গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত বগুড়ার দিকে চলে যায়। পরে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামসুল ইসলাম মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোকলেছুর রহমান জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: আহত ১৫, দুজনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় বাজার সমিতির সাধারণ সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

দূষিত জলাধার করতোয়া-বাঙ্গালী

প্রধানমন্ত্রীর পছন্দের নকশায় সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্ক

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

তেল আসার খবরে মুহূর্তেই ৫ শতাধিক মোটরবাইক পাম্পে

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

জ্বালানি সংকটে বগুড়ায় ৭২টি পেট্রলপাম্প বন্ধ, চরম ভোগান্তি