হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

নিহত অটোরিকশা চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছে। ওই অটোরিকশাটি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা