হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিল থেকে চালকের লাশ উদ্ধার, অটোরিকশা উধাও

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালি বিল থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর অটোরিকশাটিরও কোনো সন্ধান মিলছে না।

নিহত চালকের নাম আব্দুল মান্নান (৪৫)। তিনি গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা এলাকার গ্যাদা মুন্নার ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, প্রতিদিনের মতো মান্নান গতকাল রোববার বিকেলেও অটোরিকশা নিয়ে বের হন। অন্য চালকেরা রাত সাড়ে ৯টার দিকে তাঁকে সিএনজি স্ট্যান্ডে দেখেছিলেন। আজ সকালে স্থানীয়রা কৈখালি বিল এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মান্নানকে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে ছুরিকাহত যুবদল নেতা

বগুড়ায় যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমামকে গণপিটুনি

শ্রমিক লীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

অনুমোদনহীন শত ক্লিনিক, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু

শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি কাল

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ