হোম > সারা দেশ > বগুড়া

ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে ডুবে নিখোঁজ শিশু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে জান্নাতি খাতুন (১১) নামের এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বালুয়াখালে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

নিখোঁজ জান্নাতি খাতুন বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে জান্নাতি তার দাদা-দাদির সঙ্গে নিজ বাড়ি থেকে নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১০টার দিকে ফুফুর বাড়ির পাশে ফরিদপুর চারমাথা-সংলগ্ন বালুয়াখালে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় জান্নাতি।

ঘটনার পর স্থানীয় লোকজন ও ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন। তবে দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেবে।’

রিয়াদে বিমানবন্দরে নিহত শাহেদ কফিনবন্দী হয়ে ফিরলেন বাড়ি

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

শাজাহানপুরে নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আইসিইউতে যুবক

শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম