হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর, মহাসড়কের পাশে অচেতন অবস্থায় উদ্ধার

বগুড়া প্রতিনিধি

উদ্ধার হওয়া তিন দিনমজুর। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাত সোয়া ৩টার দিকে বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে তাঁদের পড়ে থাকতে দেখেন টহল পুলিশ সদস্যরা। পরে তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম (৩০), আজিজুল ইসলাম এবং একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান (৪০)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে বাসে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের অচেতন করে সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে নেয়। পরে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লাল মিয়া বলেন, ‘তিন দিনমজুর ঢাকায় কাজ করে উপার্জন করা টাকা হারিয়েছেন। ভোররাতে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান লাল মিয়া।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা