হোম > সারা দেশ > বগুড়া

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বগুড়া প্রতিনিধি

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।

বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার তাঁর কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থী চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম পূরণ না করে আমার উকিল (আইনজীবী) ভুল করে স্বতন্ত্র মনোনয়নপত্র পূরণ করেছেন। আর হলফনামার এক জায়গায় আমার স্বাক্ষর ছিল না।’

হিরো আলম আরও বলেন, ‘এটা এমন কোনো ভুল নয়। তাঁরা চাইলেই আজ এসব ঠিক করে নিতে পারতেন। কিন্তু অন্য প্রার্থীরা আপত্তি করায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাতে সমস্যার কিছু নেই। আমি নির্বাচন কমিশনে আপিল করব। সেখানে না পেলে হাইকোর্টে যাব। হিরো আলম ভোটের মাঠে ছিল, ভোটের মাঠেই থাকবে।’

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রেলের জমি দখল করে ছাত্রদল নেতার রেস্তোরাঁ, থানায় এজাহার দিলেও নথিভুক্ত হয়নি

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় কিশোর খুন, আরও দুজন ছুরিকাহত

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

পুকুরে পানি থাকে না বারো মাস, বানানো হয়েছে শানবাঁধানো ঘাট

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শাজাহানপুরে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৬