হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ-আনন্দ মিছিল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় আনন্দ মিছিল করা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে ‘মোকামতলা উপজেলা’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বহুদিনের প্রত্যাশিত এই ঘোষণায় মোকামতলা অঞ্চলে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের বৈঠকে নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে বগুড়ার মোকামতলা উপজেলা। প্রস্তাব অনুযায়ী শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়নের অংশ নিয়ে গঠিত হবে নতুন এই উপজেলা।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই মোকামতলা এলাকায় শুরু হয় আনন্দ উদ্‌যাপন। মোকামতলা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল মোকামতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের প্রত্যাশা ছিল মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণা করা। উপজেলা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছি।’

বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘মোকামতলাকে উপজেলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সরকার সব সময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয়, এটি তারই বাস্তব উদাহরণ।’

স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং নতুন উপজেলা হিসেবে মোকামতলা উন্নয়নের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

আন্তর্জাতিক মানে উন্নীত হবে বগুড়া বিমানবন্দর, থাকবে ১০ হাজার ৫০০ ফুট রানওয়ে

রাসায়নিক দিয়ে জুস তৈরি, সুপারভাইজারকে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় প্রাক্তন স্ত্রীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

বগুড়ায় জিন ছাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

বগুড়ায় ৩৬ টাকায় প্রতিকেজি ধান ও ৪৯ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ, কিশোরীর মৃত্যু

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মামলা