হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে নয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মামলায় আসামিরা হলেন—একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (১৯), বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধু আলীর ছেলে বায়োজিদ হোসেন(১৯)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় আম কুড়ানোর পর নিজ বাড়িতে ফিরছিল শিশুটি। এ সময় তাকে জোর করে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করেন ওই তিনজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।’

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা