হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ৩৬ টাকায় প্রতিকেজি ধান ও ৪৯ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ

বগুড়া প্রতিনিধি

বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় এবার ৩৬ টাকায় প্রতিকেজি ধান ও ৪৯ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ এবার জেলায় ১৭ হাজার ৭৮১ টন ধান, ৭২ হাজার ৬০২ টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ টন আতপ চাল কিনবে।

মঙ্গলবার (৫ মে) বাগুড়া জেলায় বোরো সংগ্রহ অভিযান উদ্বোধনকালে এসব তথ্য জানানো হয়।

বগুড়া সদর এলএসডিতে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ জানান, ধান প্রতিকেজি ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।