হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, ধানখেত থেকে মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম সংসারদীঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়িতে ছিলেন শাহ আলম। আজ সকালে বাড়ির পাশে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পায় গ্রামের লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি ধান কাটার হাঁসুয়া পড়ে ছিল।

বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী জানান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শাহ আলম বাড়িতেই মা-বাবার সঙ্গে বসবাস করতেন। শাহ আলমের দুই ছেলের মধ্যে একজন মায়ের সঙ্গে এবং অপরজন নানাবাড়ি থাকে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে সালিসও হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে জামালপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, সাধারণের ভোগান্তি

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ভগ্নিপতি ছুরিকাঘাতে নিহত

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ধুনটে ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

ধুনটে গৃহবধূর মরদেহের পাশে কাঁদছিল ৩ মাসের শিশু, স্বামী-স্বজন পলাতক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমি দখলচেষ্টার অভিযোগ