হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ। ছবি: সংগৃহীত

বগুড়ায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে গাবতলী উপজেলায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাদিয়াদ গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে লুঙ্গি পরা এক যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেন। পরে তাঁকে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যেতে দেখা যায়।

ঘটনার ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও ছবি দেখে ওই যুবককে শনাক্ত করে পুলিশ। পরে গাবতলীতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি রাকিব হোসেন বলেন, গ্রেপ্তারের সময় রাদিয়াদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য দুটি মামলার একটিতে তাঁকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর মামলাটির তদন্তেও তাঁর নাম সন্দেহভাজন হিসেবে এসেছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আইসিইউতে যুবক

শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১