হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এই ডিজেল কৃষকদের কাছে বিক্রি করা হয়। এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়া খোলাবাজারে খুচরা ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি করছিলেন টিপুর মোড় এলাকার লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম। সম্প্রতি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেলের বাজার অস্থির হয়ে উঠলে তিনি জ্বালানি বিক্রি বন্ধ করে মজুত শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে লোপা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী লোকমান হাকিম পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেল বৃহস্পতিবার সকাল থেকে সরকারি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সুমাইয়া ফেরদৌস আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে যাঁরা অবৈধভাবে তেল মজুত করছেন, তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে