হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাঙ্গালী নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

শ্রী তীর্থ সাহা। ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোনাতলা থানার এসআই মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তীর্থ সোনাতলা নতুন বন্দর এলাকার দীপক সাহার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এর আগে গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে আড়িয়াঘাট এলাকায় বাঙ্গালী নদীতে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায় তীর্থ। খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। আজ শনিবার সকালে আবারও উদ্ধারকাজ শুরু হলে সকাল ৮টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের লাশ উদ্ধার করা হয়।

এসআই মোবারক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে