হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি: কারখানামালিকের এক বছরের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার অভিযোগে একটি ফুচকা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বগুড়া শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার অভিযোগে একটি ফুচকা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কের ‘মুন কাচ্চি এবং মুন ফুচকা’র চেলোপাড়া এলাকার কারখানায় এই অভিযান চালানো হয়।

এ সময় কারখানার স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ওই কারখানায় ফুচকা তৈরি করা হচ্ছিল। ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি পাওয়া যায়। টেবিল পরিষ্কার না করেই খাদ্য প্রস্তুতের কাজ চলছিল।

খাদ্য কর্মকর্তা বলেন, কারখানায় নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করে ফুচকা তৈরির প্রমাণ পাওয়া গেছে। কর্মীরাও স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মেনে কাজ করছিলেন না।

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান

ধুনটে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাত-হামলা-ভাঙচুর

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে পুলিশ কর্মকর্তা

ধুনটে যমুনার স্পারের ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন

বগুড়ার সারিয়াকান্দি: যমুনায় বিলীন শতবর্ষী স্কুল, টিনের ছাউনিতে পাঠদান

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে ডাকাতি, শেরপুরে মিলল বিপুল পরিমাণ সয়াবিন তেল

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন