হোম > সারা দেশ > ভোলা

ভোলায় মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলায় একটি মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ মাঝিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

ভোলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম মো. আবুল কালাম আজাদ মাঝি (৫০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার বানঘাটা গ্রামের বাসিন্দা।

আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগীসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ আবুল কালাম আজাদকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেপ্তার

গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে স্মরণ করল ছাত্রদল

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

ভোলায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সাপের কামড় খাওয়া সেই জেলের মৃত্যু, অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন অনেকে

ভোলায় কোর্ট পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার

ভোলায় বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালকের সহকারী আটক

সাপের ছোবলে জীবন-সংকটে জেলে বাবলু, অর্থাভাবে থমকে চিকিৎসা