হোম > সারা দেশ > ভোলা

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলা প্রতিনিধি

তোফায়েল আহমেদ। ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ বিকেল ৪টার দিকে তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে মারা গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ভোলা জিলা স্কুলের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ভোলায় স্ত্রীর কবরের পাশে শায়িত করা হবে।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। বরিশালের ব্রজমোহন কলেজ (বিএম) থেকে উচ্চমাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

১৯৬৮-৬৯-এর উত্তাল সময়ে তোফায়েল ছিলেন ডাকসুর ভিপি। সে হিসাবে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে তিনি ছিলেন ছাত্রসমাজের নেতৃত্বের ভূমিকায়।

১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তোফায়েল। স্বাধীন বাংলাদেশে ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সর্বশেষ তিনি ভোলা-১ আসনের এমপি ছিলেন।

দীর্ঘদিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে পরে সভাপতিমণ্ডলীর সদস্য হন তোফায়েল আহমেদ। সবশেষ তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩

মনপুরায় ঝড়ে লন্ডভন্ড দোকানপাট, ঈদের আগে মাথায় হাত ব্যবসায়ীদের

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলায় বকুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ