হোম > সারা দেশ > ভোলা

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি

ভোলায় পরীক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি কেন্দ্রে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চরফ্যাশন থানায় প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান।

গতকাল শনিবার রাতে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন। ওই দিন দুপুরে চরফ্যাশন উপজেলা শহরের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিল চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী। শনিবার তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ছিল।

সকালে পরীক্ষা শুরু হলে কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার একপর্যায়ে কেন্দ্রটির ৩০৪ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা দাবি করেন, তাদের প্রশ্ন কমন পড়েনি।

এজাহারে বলা হয়, এরপর শিক্ষার্থীরা নকলের চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। একপর্যায়ে পরীক্ষার্থীরা নকল করার সুযোগ দাবি করেন এবং কক্ষের শিক্ষকদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন।

পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী ও বহিরাগত কিছু লোক একযোগে দুপুর ১টার দিকে কলেজের পকেট গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ রয়েছে।

এ সময় ইটপাটকেলের আঘাতে কলেজে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী ৭ জন শিক্ষকসহ কলেজের গভর্নিং বডির সভাপতিও আহত হন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান বলেন, `হামলা ও ভাঙচুরের ঘটনায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে শতাধিক অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

আইসিটি ব্যবহারিক পরীক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ভোলায় এইচএসসি পরীক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ, আহত ১০

টানা ৮ দিনের বর্ষণে ভোলার মনপুরায় পানিবন্দী ২০ হাজার মানুষ

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত,পানিবন্দী ১৫ হাজার মানুষ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, পলিথিন ও কারেন্ট জাল জব্দ

মনপুরায় মেঘনায় পানি বিপৎসীমার ওপরে বইছে, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার মানুষ

টানা বর্ষণে পানিবন্দী ভোলার হাজারো মানুষ, তলিয়েছে সড়ক-ফসলের মাঠ

দৌলতখানের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১