হোম > সারা দেশ > ভোলা

ভোলায় মাদকসহ দুই যুবক আটক

ভোলা প্রতিনিধি

আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত মোসলেমের ছেলে মো. আবদুল কাদের (৩৬) ও একই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. সবুজ (৩৬)।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার দুপুর ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে ১০টি ইয়াবা এবং মাদক বিক্রির ৪২০ টাকাসহ দুজনকে আটক করা হয়। তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

ওসি মনিরুজ্জামান আরও জানান, এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়াধীন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ভোলায় বিএনপির আনন্দ মিছিল

ভোলার মনপুরায় লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশন: জালিয়াতি করে গভর্নিং বডি

ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

জোয়ারের তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক মহিষ, ৫ দিনেও মেলেনি খোঁজ

ভোলার দৌলতখানে দুই দিনে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙলেন আ. লীগ নেতা