হোম > সারা দেশ > ভোলা

ভোলায় কিশোরীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুইটি রানী শিল (১৮) ওই এলাকার সঞ্চয় চন্দ্র শীলের মেয়ে। সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎প্রতিবেশীরা জানান, চলতি বৈশাখ মাসেই সুইটির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে পরিবারে কিছুটা চাপ ও দুশ্চিন্তা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পারিবারিক অভিমান বা মানসিক চাপ থেকেই সে এমন সিদ্ধান্ত নিতে পারে।

ঘটনার পর পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ভিড় করেন।

‎খবরের সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিকেলে আজকের পত্রিকাকে বলেন, সুইটি রানী শীল বিষপানে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩