হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে এসব রুটের বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সড়ক থেকে থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

চরকাউয়া ইউনিয়নের এ বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন গড়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে মোটরসাইকেল ও রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে তাঁদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

চরকাউয়ার বাসিন্দা শাওন খান জানান, বরিশাল থেকে তাঁর নেহালগঞ্জ যাওয়ার কথা। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। কয়েক দিন পরপর এভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরেক যাত্রী আসমা আক্তার জানান, চরকাউয়া বাস টার্মিনালে এসে তিনি বাস চলাচল বন্ধ দেখতে পান। এখন বিকল্প পথে হলতা যেতে তাঁকে বাড়তি ভাড়া দিতে হবে।

জানা গেছে, রোববার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ হয়। এ সময় সড়কে থ্রিহুইলার চলাচল বন্ধের দাবি জানান বাস মালিক ও শ্রমিকেরা। তাঁদের দাবি, থ্রিহুইলারের কারণে বাস দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলাচল করায় সড়কে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে দ্রুত সড়ক থেকে থ্রিহুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।

চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, ‘আজ সকাল থেকে তাঁরা বাস চালানোর চেষ্টা করলেও থ্রিহুইলার ও অটোরিকশাচালকেরা বাধা দিচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’

এ বিষয়ে জানতে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

পোশাক কিনে বাড়ি ফেরার পথে নববধূকে ধর্ষণের অভিযোগ, ২ স্বজন গ্রেপ্তার

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপি

বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়

ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে

বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা