হোম > সারা দেশ > পিরোজপুর

সমবায় সমিতির কাছে পাওনা কোটি টাকা, সহসভাপতিকে তুলে নিয়ে গেলেন গ্রাহকেরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

টাকা ফেরত না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক গ্রাহক। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।

নেছারাবাদ উপজেলা থেকে পিডি ৪৫ নামে লাইসেন্স নিয়ে জগন্নাথকাঠি বাজারে কাঠের পোলসংলগ্ন এলাকায় কার্যালয় খুলে ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতি’ শুরু করেন অলি আহমেদ। সমিতির পরিচালক হিসেবে স্ত্রীর নাম দিয়ে নিজেকে সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি।

মাসের পর মাস ওই সমিতিতে টাকা জমিয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর নারী। সোমবার টাকা নিতে এসে না পেয়ে হতাশ হয়ে সড়কে লুটিয়ে পড়েন তাঁরা। জহুরা নামে এক দিনমজুর কাঁদতে কাঁদতে জানান, তিনি ওই সমিতিতে ১ লাখ ১০ হাজার টাকা পাবেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্য গ্রাহকেরা। শতাধিক গ্রাহক অভিযোগ করেন, সমিতির কাছে তাদের ৮০ লাখ টাকার মতো পাওনা। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অলি আহমেদকে সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নিয়ে যান।

শাজাহান নামে সমিতির এক গ্রাহক বলেন, ‘আমি খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছি। সমিতির থেকে ১২ লাখ ২০ হাজার টাকা পাব। আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছে। আমাকে একটা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই।’

রুহুল আমিন নামে এক সদস্য বলেন, তিনি ওই সমিতির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পাবেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘নেছারাবাদে সমবায় সমিতিগুলোর অবস্থা বর্তমানে খারাপ অবস্থায় আছে। এ উপজেলার পূর্বের সমবায় কর্মকর্তা যাকে-তাকে লাইসেন্স দিয়ে এ অবস্থা করেছেন।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড