হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল, বিক্রি সাড়ে ১৭ হাজারে

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাটে বিশাল আকৃতির কাতল মাছটি।ছবি: আজকের পত্রিকা

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। আজ শনিবার সকালে নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। পরে ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাটে নিলামে মাছটি সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ।

জানা গেছে, আজ শনিবার ভোরে মেঘনা নদীতে হানিফ মাঝির জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে ইলিশা মাছঘাটে নেওয়ার পর নিলামে মাছটি সাড়ে ১৭ হাজার টাকায় কিনে নেন জামাল কোম্পানি।

মাছটি ঢাকার মোকামে বিক্রির জন্য পাঠানো হবে বলে জানান বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি। তিনি বলেন, মেঘনা নদী মৎস্যসম্পদের বিশাল ভান্ডার। প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সময় দিলে নদীতে বড় মাছের সংখ্যা আরও বাড়বে। এ জন্য মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মাছের প্রজনন ও বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন সুফল পেতে শুরু করেছেন। কাতল মাছ ছাড়াও জেলেদের জালে বড় আকারের ইলিশ ও পাঙ্গাশ ধরা পড়ছে। নদীতে মাছের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

দিনের আলোয় গুলিতে নিহত, প্রতিবেদনে ঘাতক অজ্ঞাত

কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

খালের ওপর কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্ষার্থী

বিএন খান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ হিন্দু পরিবারের

‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা