হোম > সারা দেশ > বরিশাল

পোশাক কিনে বাড়ি ফেরার পথে নববধূকে ধর্ষণের অভিযোগ, ২ স্বজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রেপ্তার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগে তাঁর দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। ইমরান প্যাদা ভুক্তভোগীর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে ওই নববধূকে বাজারে নিয়ে যান ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান ও তাঁর চাচা শ্বশুর রাকিব মিলে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই নববধূ।

ঘটনার পর বিচারের দাবিতে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। পরে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে গত শুক্রবার বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপি

বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়

ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে

বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত