হোম > সারা দেশ > বরিশাল

দেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার আয়োজিত পূজা উদ্‌যাপন পরিষদ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় বিশ্বাস, ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে, ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দেশের মাটিতে কোনো কোনো গোষ্ঠী ধর্মের পরিচয়কে সামনে এনে বিভেদ করার চেষ্টা করে। মনে রাখবেন, আমাদের সবার পরিচয় বাংলাদেশি।

আজ শুক্রবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদ্‌যাপন পরিষদ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, তারা আসলে ধর্মের পবিত্র অনুভূতিকে বিভক্ত করার অপচেষ্টা চালায়। তারা গোপনে পরস্পরের সঙ্গে আলাপ করে নানা ষড়যন্ত্র রচনা করে, যাতে বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, আপনারা যাঁরা বহুদিন নৌকা মার্কা বা অন্য কোনো মার্কায় ভোট দিয়েছেন, তাঁরা যদি বিশ্বাস করেন যে, আপনাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের জন্য করা উচিত, তাহলে আপনারা কোনো ভুল করেননি। যেমনটি গত নির্বাচনে আপনাদের নিজেদের প্রয়োজনে, স্বার্থে ধানের শীষে ভোট দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট কথা—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কোনো ধর্মাবলম্বীদের যদি কেউ ব্যবহার করতে চায় বা রাষ্ট্রকে যদি কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করতে চায়, তাহলে বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার সভাপতি শ্রী মুকুল চন্দ্র মুখার্জী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলার সভাপতি শ্রী মানিক মুখার্জী কুডু বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ ছাড়া দুপুরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

মার্কিন বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে ভয়াল পরিণতি নিয়ে আসবে: বাসদ

নতুন করারোপ ছাড়াই বিসিসির সাড়ে ৬ শ কোটির বাজেট ঘোষণা, মডেল নগরীর প্রতিশ্রুতি

দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

বিএম কলে‌জ হো‌স্টেলঃ ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

বিসিসির ৬০০ কোটির বাজেট ঘোষণা আগামীকাল

ইজারায় যাচ্ছে দুর্গাসাগর: বাতিলের দাবিতে পরিবেশবাদীদের স্মারকলিপি

বায়োস্কোপে ঘোরে সর্বানন্দের জীবিকা

নৌযান শুমারিতে বিভাগীয় কমিশনার: মৎস্য আহরণে এ দেশের জেলেরা পিছিয়ে আছে

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত