হোম > সারা দেশ > বরিশাল

খুলনায় নিখোঁজের ৫ মাস পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

নিখোঁজের ৫ মাস পর বাড়ির উঠানের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মরদেহ। ছবি: আজকের পত্রিকা

প্রায় ৫ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক মারুফের মরদেহ (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে খুলনার হারিণটানা রেল সেতু সংলগ্ন ব্লু হোয়েল আবাসিক এলাকার একটি বাড়ি উঠানে পুঁতে রাখা মরদেহটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করেছে। এদিকে পুলিশ মৃতের প্রকৃত পরিচয় জানার জন্য বাইকের মূল মালিককে নিয়ে অভিযান শুরু করেছে।

আটক হওয়া দম্পতি হলেন, মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেল সেতু সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সঙ্গে তাঁর স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহ বাঁধত। আজ সোমবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। মুরাদ মোল্লা সকালে ফাল্গুনী খাতুনকে মারধর করলে তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন।

একপর্যায়ে তিনি পুলিশকে বলেন যে, তাঁর স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে। পরবর্তীতে মারুফের ইজিবাইক ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয়। ঘটনা শুনে পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে তাঁর স্বামী মুরাদ মোল্লাকে আটক করে। পরে তাঁদের দেখানো স্থান থেকে মারুফের মরদেহ (কঙ্কাল) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জানতে চাইলে হরিণটানা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন মিলন বলেন, চালক মারুফ আসামিদের পূর্ব পরিচিত। গেল রমজানের কোনো এক দিন মুরাদ রাতে ফোন করে বাসায় ডেকে নেন মারুফকে। পরে তাকে গাড়িতে বসা অবস্থাতেই পেছন থেকে দড়ি বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই রাতেই তাঁকে বাড়ির উঠানে মাটিতে পুঁতে রাখা হয়। এর পর ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেন তাঁরা।

তিনি আরও বলেন, ইজিবাইকের একটি নম্বর প্লেট পাওয়া গেছে। অনুসন্ধান করে জানা গেছে ইজিবাইকটি খালিশপুর থানার ৪/১ মুজগুন্নী মেইন রোডের বাসিন্দা মোল্লা মোহাম্মদ মোস্তফার। চালকের প্রকৃত পরিচয় পাওয়ার জন্য তাঁকে নিয়ে থানা-পুলিশ অভিযান শুরু করেছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা

গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরী বরিশাল

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

বরিশাল-ভোলা ফেরি সেবা: ৭ ট্রিপেই অচল সন্ধ্যামালতী

মেহেন্দীগঞ্জে হাতুড়িপেটায় বন্ধুর মৃত্যু, যুবক আটক

গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য গ্রাম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের ওপর মব সৃষ্টির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

মুলাদীতে কৃষক হত্যাকাণ্ড: স্ত্রী গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের

বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু